চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্ত বিরুদ্ধে গেলে আত্মসমর্পণ করবেন অ্যাসাঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, ইকুয়েডর দূতাবাসে তার অবরোধের বিরুদ্ধে করা মামলায় জাতিসংঘের তদন্তের ফলাফল বিরুদ্ধে গেলে তিনি শুক্রবার ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।

২০১২ সালের জুনে অ্যাসাঞ্জকে সুইডেন থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে পাঠানো হয়। দূতাবাসে আশ্রয় নেয়ার পর থেকে সেখানেই এখন পর্যন্ত অবরুদ্ধ আছেন তিনি।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের না হলেও দুই নারী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলে সুইডেনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। এবং এর পর কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে ইকুয়েডর দূতাবাসে আটকে রাখা হয়।

তাই বিনা বিচারে আটক নিয়ে কাজ করা জাতিসংঘের একটি দল অ্যাসাঞ্জের বন্দিত্বের বিষয়টি তদন্ত করে শুক্রবার স্থানীয় সময় সকালে ফলাফল প্রকাশ করবে।

জুলিয়ান অ্যাসাঞ্জের এই আটকাবস্থা বিচার বহির্ভূত এবং বেআইনী, জাতিসংঘের এই ফলাফল বা সিদ্ধান্ত অ্যাসাঞ্জের জন্য তা প্রমাণের শেষ রাস্তা।

এর প্রেক্ষিতেই উইকিলিকসের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, ‘জাতিসংঘের অনুসন্ধানে যদি প্রমাণ হয় ইকুয়েডর দূতাবাসে আমাকে সাড়ে তিন বছর আটকে রাখা অবৈধ নয়, এবং আমি যুক্তরাজ্য ও সুইডেনের বিরুদ্ধে মামলায় হেরে যাই, তবে শুক্রবার দুপুরেই আমি দূতাবাস থেকে বেরিয়ে যাবো।’

Reneta

‘ব্রিটিশ পুলিশের হাতে স্বেচ্ছায় ধরা দেবো কারণ সেখানে আর আপিল করার কোনো মানে থাকবে না।’

‘কিন্তু যদি আমি জিতি এবং সরকারপক্ষের পদক্ষেপ বেআইনী প্রমাণিত হয়, তখন আমি চাইবো তাৎক্ষণিকভাবে আমার পাসপোর্ট ফিরিয়ে দেয়া হোক এবং ভবিষ্যতে আমাকে গ্রেফতার করার সব প্রচেষ্টা স্থগিত করা হোক,’ বলেন অ্যাসাঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকিলিকসজুলিয়ান অ্যাসাঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে আবারও হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে: ট্রাম্প

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা!

জুন ৯, ২০২৬

মেডিকেল প্রতিবেদন, দ্রুত ‘সেরে উঠছেন’ নেইমার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন এইচ-১বি ভিসার লাখ ডলারের ফি আইন বাতিল

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT