চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যবিজ্ঞান পেশাজীবীদের এক মিলনমেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
শিক্ষা
A A

গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান শিক্ষা, গবেষণা ও পেশা সমৃদ্ধ করার লক্ষ্যে ‘কোলাবোরেশন অ্যান্ড নলেজ শেয়ারিং: এনরিচিং এলআইএস এডুকেশন, রিসার্চ অ্যান্ড প্রফেশনস ইন বাংলাদেশ’’ শিরোনামে একটি সেমিনার রাজধানীর সরকারী টিচার্স ট্রেনিং কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও দ্য লাইব্রেরিয়ান টাইমসের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটি দুইটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অংশের শিরোনাম ছিল ‘লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এডুকেশন: দি ইউএসএ পারস্পেকটিভ’। সেশনটি পরিচালনা করেন যুক্তরাস্ট্রের ডোমিনিকান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইনফরমেশন স্টাডিজের প্রভাষক ড. হাসান জামির।

এতে তিনি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান শিক্ষণপদ্ধতি, গবেষণা, গ্রন্থাগারসেবা, প্রফেশনাল অ্যাফিলিয়েশন ও যুক্তরাস্ট্রে গ্রন্থাগার পেশার কর্মবিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মূলত ওই দেশটিতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, যোগ্যতা ও অর্থায়ন সুযোগের ওপর গুরুত্ব দেন তিনি। উপস্থাপনা শেষে আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীদের নানা প্রশ্নের উত্তর দেন ড. হাসান জামির।

দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। ‘পোটেনশিয়াল সাউথ এশিয়া (এসএ) চ্যাপটার ইন এএসআইএসঅ্যান্ডটি: হোপ ফর এলআইএস কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

ড. আনোয়ার তার প্রবন্ধে পেশাগত উন্নয়নে দি ইনফরমেশন অ্যাসোসিয়েশন ফর দি ইনফরমেশন এজের (এএসআইএসঅ্যান্ডটি) ভূমিকাসহ প্রকাশনা, গবেষণা, নেটওয়ার্কিং প্রভৃতি বিষয় তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শ্রোতাদের এই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার উপকারিতা, বিশ্বের নামকরা গবেষকদের সঙ্গে কীভাবে নেটওয়ার্কিং করা সম্ভব, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া, চ্যাপটার রোল, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশ নেওয়ার বৃত্তি পাওয়ার উপায় প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা দেন ড. আনোয়ার।

Reneta

সেমিনারটির সভাপতি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের ডিন ড. অধ্যাপক নাসিরউদ্দিন মিতুল। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের চেয়ারপারসন ড. দিলারা বেগম তার বক্তব্যে বাংলাদেশে গ্রন্থাগার পেশার উন্নয়নে এ ধরণের আলোচনাসভার প্রশংসা করেন।

সেমিনারে বাংলাদেশের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের অনেক শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী ও শিক্ষক উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাস্ট্র ও কানাডা থেকে অনলাইনে সরাসরি কয়েকজন গ্রন্থাগারবিজ্ঞানী এতে অংশ নেন। উপস্থিত শ্রোতাদের অনেকে নানা প্রশ্নোত্তরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাস্ট্রে ড. হাসান জামিরের শিক্ষা ও কর্মঅভিজ্ঞতা জানতে পারেন। সঙ্গত কারণে বাংলাদেশের তথ্যবিজ্ঞান পেশাজীবীদের এক মিলনমেলায় পরিণত হয় সেমিনারটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT