চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য ফাঁসের ঘটনায় মামলা করার অনুমতি পেয়েছে ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

অনুমতি ছাড়া লক্ষ লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনায় মামলা করার প্রাথমিক অনুমতি পেয়েছে ফেসবুক ইনক। বুধবার ফেডারেল আদালতের এক রায়ে এ ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে ফেসবুক ব্যবহারকারীরা এই মাধ্যমটির বিরুদ্ধে বায়োমেট্রিক তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ এনেছিল। তার প্রেক্ষিতে জুলাই মাসে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি মামলাটির জন্য ১০০ মিলিয়ন এবং পরে বাড়িয়ে ৬৫০ মিলিয়ন ডলার অফার করেছিল।

তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ন্যাকেড সিকিউরিট দাবি করেছে, ফেসবুক থেকে ফাঁস হওয়া ৩০ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর ফোন নম্বর অনলাইনে ফাঁস হয়ে গেছে।

আরেক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবেল ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বব ডিয়াচেঙ্কো একই রকম প্রতিবেদন দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইবলে সম্প্রতি ডার্ক ওয়েবে বিক্রির জন্য উন্মুক্ত ২৬ কোটি ৭০ লাখ ফেসবুক প্রোফাইলের ডেটাবেইসের সন্ধান পায়। সাইবেল মাত্র ৫৪০ মার্কিন ডলারে তথ্য যাচাইয়ের জন্য তা কিনে নেয়। ওই রেকর্ডে ফেসবুকের ইউজার আইডি, ইমেইল ঠিকানা, পূর্ণ নাম, ফোন নম্বর, বয়স, রিলেশনশিপ স্ট্যাটাস প্রভৃতি তথ্য ছিল। ওই ডেটাবেইস এর আগে পোস্ট করা হয়েছিল। তখন তা দেখেছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বব ডিয়াচেঙ্কো।

তবে তারপর তা সরিয়ে নেওয়া হয়। পরে এতে আরও চার কোটি ২০ লাখ তথ্য যুক্ত করা হয়। পরে ওই রেকর্ডগুলো অজানা কেউ ধবংস করে ফেলেন।

Reneta

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিচারক জেমস ডোনাতো জানিয়েছে, সুষ্ঠ তদন্তের জন্য ফেসবুকের তথ্য ফাঁসের ঘটনায় এখন মামলা দায়ের করতে পারবে।

গত বছরের ডিসেম্বরে ফেসবুক থেকে ২৬ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে যায়। এর আগে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে ফেঁসেছিল প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্য ফাসফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT