চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা বাংলাদেশিদের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী ট্রেড শো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ২৭তম ইউএস ট্রেড-এ অংশ নেবে ৫০টিরও বেশি মার্কিন কোম্পানি।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে: ট্রেড ফেয়ারের মধ্যদিয়ে বাংলাদেশের প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের অবদান তুলে ধরা হবে। এছাড়া, জ্বালানী, কৃষি-যান্ত্রিকীকরণ এবং খাদ্য ও পানীয় খাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশে সক্রিয় যুক্তরাষ্ট্রের ৫০টির বেশি কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

ট্রেড শো চলাকালীন যুক্তরাষ্ট্রের দূতাবাস চারটি তথ্যবহুল সেমিনারের আয়োজন করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ওয়ার্ক ভিসাসহ বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে দূতাবাস কর্মকর্তারা আলোচনা করবেন।

এরপর বিকাল ৫টা ১৫ মিনিটে থাকবে যুক্তরাষ্ট্রে অধ্যয়ন এবং এডুকেশন ইউএসএ অ্যাডভাইসিং সেন্টার সমূহের মাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া অধ্যয়ন বিষয়ক বিনামূল্যের পরামর্শ সেবা বিষয়ক একটি অধিবেশন।

আগামী ২৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএসএআইডি) ‘বাংলাদেশে বেসরকারি খাতের সুযোগ সমূহ’ শিরোনামে একটি আলোচনার আয়োজন করবে এবং বিকেল ৫টায় যুক্তরাষ্ট্র সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আমেরিকার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক লক্ষ্য নিয়ে বিষয়ে আলোচনা করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ট্রেড শো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT