চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় জরুরী অবতরণ করা ফ্লাইটে বোমা নেই, নিরাপদ ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

বোমা আতঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের যে ফ্লাইট জরুরি অবতরণ করেছিল, সেটিতে কোনো বোমা পাওয়া যায়নি।

ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে নিরাপদ ঘোষণা করেছে বিমান বাহিনীর বোমা ডিস্পোজাল ইউনিট।

বুধবার ১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘একটি তথ্য ছিল। সেটা যাচাই করার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’

এর আগে বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ঢাকা রুটের এমএইচ১৯৬ ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নির্ধারিত সময়ই ঢাকায় অবতরণ করে। অবতরণের আগে ফ্লাইটের ক্যাপ্টেন ঢাকার শাহজালাল বিমানবন্দরকে ফ্লাইটে বোমা সাদৃশ্য সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি অবগত করেন। এর পরপরই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

ওই সময় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।

Reneta

বিমানবন্দর সূত্র জানায়, কর্তৃপক্ষের নির্দেশে ফ্লাইটটি থেকে যাত্রী নামাতে সব এয়ারলাইনসের বাসগুলো বিমানের পাশে নিয়ে যাওয়া হয়েছে। রাত ১১টা ১০ মিনিটে সেনাবাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।

অবশেষে রাত সাড়ে ১২ টায় ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়ান এয়ারলাইন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT