চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় চালু হলো ব্র্যাক সাজন এক্সচেঞ্জ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৭:২১ অপরাহ্ণ ০৩, মে ২০১৭
অর্থনীতি
A A

রেমিটেন্স উত্তোলনে উন্নত সেবা দিতে ব্র্যাক ব্যাংক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক ব্র্যাক সাজন এক্সচেঞ্জ ঢাকায় কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দেয়া হবে বলে জানানো হয়।

বুধবার রাজধানীর মধ্য বাড্ডায় এর কার্যক্রম উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের পরিচালক কাজী মাহমুদ সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, ব্র্যাক সাজন এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ব্র্যাক সাজন সহজ রেমিটেন্স এবং বিনিয়োগ সুবিধার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্ষমতায়ন নিশ্চিত করছে। খুব সহজেই উন্নত সেবা দেয়া হচ্ছে গ্রাহকদের।

ব্র্যাক সাজন যুক্তরাজ্যের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক বাংলাদেশি এক্সচেঞ্জ কোম্পানি। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ আসা মোট রেমিটেন্সের ৩২ শতাংশ আসে এর মাধ্যমে। গত বছর বাংলাদেশে ২২৫ মিলিয়ন ডলার এসেছে এর মাধ্যমে। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশেও রেমিটেন্স সেবা প্রদান করে আসছে ব্র্যাক সাজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলে হাসান আবেদব্র্যাক ব্যাংকরেমিটেন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT