চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালকা বৃষ্টির পরে বাড়ছে শীত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
- লিড নিউজ, পরিবেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকায় বুধবার সকাল ১০টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো নগরী, সঙ্গে হালকা বাতাস। এই বৃষ্টির পরে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

তবে এরআগেই পূর্বাভাসে বলা হয়েছিল, জানুয়ারিতে বৃষ্টির সাথে সাথে বাড়বে শীত। ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রোদ থাকায় রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় শীতের অনুভূতি কিছুটা কম ছিল। তবে আশা করা যাচ্ছে বুধবারের পর থেকেই বদলে যাবে আবহওয়া।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত অনুভূত হচ্ছে। দেশের সবস্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি। বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরো বাড়বে।

বুধবার বেলা ১১টা-১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও দুপুর ও রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ ০ থেকে ২৫ মি.মি পর্যন্ত হতে পারে বলেও জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী ছাড়াও ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে এবং অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Reneta

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহওয়াআবহওয়া অধিদপ্তরগুড়ি গুড়ি বৃষ্টিশীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT