চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
বাংলাদেশ
A A

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিককে আহ্বায়ক এবং বার্তা সংস্থা ইউএনবির মফস্বল সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশকে সদস্য সচিব করে ‘ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামে’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ ঢাকার বেইলী রোডে একটি রেস্তোঁরায় সংগঠনের ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।  কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার।

এছাড়া চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সমকালের বিশেষ প্রতিনিধি আবু কায়সার, এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন, আজকের পত্রিকার ক্রাইম রিপোর্টার কাজী ফয়সাল, ডিআরইউর প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, বৈশাখী টিভির সিনিয়র সাব এডিটর শাখাওয়াত হোসেন মুকুল, যুগান্তরের সাব এডিটর সাঈদ আল হাসান শিমুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ মোস্তফা মানিক, ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক আরেফিন শাকিল, ইউএনবির সিনিয়র সাব এডিটর জাকির মজুমদারসহ ২০জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আবুল খায়ের কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে সবাই করতালি দিয়ে তা সমর্থন করেন।  কমিটির সদস্যরা আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এর আগে মিজানে মালিকের সভাপতিত্বে সভায় চাঁদপুরের বাসিন্দা এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  সভার শুরুতে শুভেচ্ছা বিনিময় করতে আসেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় সভায় অন্যা্ন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জাগো নিউজের সম্পাদক মহিউদ্দিন সরকার, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন, সমাকালের বিশেষ প্রতিনিধি আবু কায়সায়, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চাঁদপুরের প্রায় ২০ জন সাংবাদিক।
সভাশেষে সবাই ইফতারে মিলিত হন।  ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ মহসিন হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদপুরসাংবাদিকসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

মে ৮, ২০২৬

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শপথ আগামীকাল

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT