চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার মাঠ কাঁপানো গণেশ থাপা ১০ বছরের জন্য নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় ছিলেন গণেশ থাপা। তিনি ঢাকা মোহামেডানের ফরোয়ার্ডের নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন।ঢাকার মাঠ কাঁপানো গণেশ থাপাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রনকারী সংস্থা-ফিফা।

ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সাবেক সহ সভাপতি গণেশ থাপাকে এ শাস্তি দেওয়া হয়েছে।উল্লেখ্য গণেশ থাপা নেপাল সরকারের একজন এমপি।

প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, গতকাল লাওস ফুটবল ফেডারেশনের সভাপতি ভিফেত সিহাচাকরকে দুই বছর নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তার বিরুদ্ধেও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ভিফেতকে ৩৯ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

থাপার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর তাকে নিষিদ্ধ করলো ফিফা। নেপালের ফুটবল উন্নয়নের কথা বলে ফিফার কাছ থেকে অর্থ আনলেও থাপা তা নিজের কোষাগারে জমা করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগ তদন্ত করে দেখছে নেপালি কর্তৃপক্ষও। প্রমাণ হলে তার জেলও হতে পারে।

২০০৯ ও ২০১১ সালের এএফসি কংগ্রেস সামনে রেখে আরেক শীর্ষ ফুটবল কর্মকর্তার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ থাপার বিরুদ্ধে। তবে থাপা বলেছেন, তিনি ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবেন। তিনি বলেছেন, ‘আমি এখন ক্রীড়া আদালতে আপিল করব।’

নেপালি জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাগর থাপাসহ পাঁচ ফুটবলারের বিরুদ্ধে ম্যাচ-ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফাফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিপণ্যের দাম নির্ধারণে কৃষকের কোন ভূমিকা নেই

এপ্রিল ২৫, ২০২৬

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT