চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-নওগাঁর দুই আসনে উপ-নির্বাচন অক্টোবরে, পাবনা-৪ সেপ্টেম্বরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই দুই আসনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।

আজ রোববার বিকলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনের ৬৮তম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করে তিনি জানান, পাবনা-৪ আসনে ব্যালটে নির্বাচন হবে।

পাবনা-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ২ সেপ্টেম্বর। মনোয়নপত্র যাচাই-বাছাই ৩ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনের তফসিল পরে ঘোষণার কথা জানানো হয়েছে।

সচিব বলেন, ঢাকা-১০ আসনে নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা হবে। সিরাজগঞ্জ-১০ আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠানের জন্য যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। ২ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সচিব বলেন, করোনার কারণে নির্বাচনী প্রচারণায় জনসভা-পথসভা মিছিলসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না প্রার্থীরা। করোনার কারণে ঢাকা-১৮ এবং বন্যার কারণে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন আরও ৯০ দিন পেছানো হয়েছে।

Reneta

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে কোনো দৈব-দুর্বিপাকের কারণে ইসি আরও ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করবে। করোনার কারণে দৈব-দুর্বিপাকের সুবিধা নিচ্ছে ইসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT