চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু’র পর এবার রাকসু নির্বাচনের আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A

সুব্রত গাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আন্দোলনের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে মোমবাতি প্রজ্বলন করে শপথ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা রাকসু সচল করার দাবিতে স্বত:স্ফূর্তভাবে এই শপথটি পাঠ করেন। সেখানে বলা হয় ‘ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য রাকসুর কোনো বিকল্প নেই। রাকসু সচল করার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। রাকসু সচল না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনের সাথে কোন ধরনের আপোষে যাবো না এবং কোন সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে এই আন্দোলনকে বানচাল করার কোন ধরণের হীন চেষ্টা করব না। কেউ করলে তা প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করব। এই আন্দোলনে যত ধরনের বাধা বিপত্তিই আসুক না কেন, আমরা তা সাহসিকতার সাথে প্রতিহত করে আন্দোলনকে সফল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থ রক্ষার্থে আমরা নিজেদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জনে সদা প্রস্তুত থাকব। আন্দোলন সফল হোক, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠিত হোক, ছাত্র সমাজের জয় হোক।’

প্রদীপ প্রজ্বলনের পর বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী রশিদ রফিকের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোমিনুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাহমুদ সাকিসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ২৮ বছর ধরে আমরা অভিভাবকহীন। রাবি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কেউ নেই। আমরা আমাদের ন্যায্য দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে পারছি না। ক্যাম্পাস এখন নিরাপত্তাহীনতার অভাবে নানা রকম সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীরা পদে পদে ভোগান্তির শিকার হচ্ছে।

‘অথচ ’৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার কথা আছে রাকসু প্রতিনিধিদের। কিন্তু গত ২৭ বছর ধরে রাকসু অচল আর এই ব্যাপারে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রাণের দাবিকে বাস্তবায়ন করতে পারেনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দোলনকেন্দ্রীয় ছাত্র সংসদডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়নির্বাচনবিশ্ববিদ্যালয়মোমবাতিরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT