রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী কমে আসতে শুরু করেছে। তবে চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ মৃত্যু হচ্ছে রোগীদের অসতর্কতায়। এছাড়া অক্টোবরের প্রথম দিকে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে ৫২ জনের মৃত্যু হয়েছে এবং বেসরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১২৪ জনের। গত দুই মাসের তুলনায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও প্রতিদিনই ডেঙ্গু রোগী মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে নিজেদের অসর্তকতার কারণে। ডেঙ্গু হলে প্রচুর তরল খাবার এবং চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেছেন তারা।
রাজধানীর হাসপাতালগুলোতে গত দুই মাস যেখানে বারান্দায়ও ডেঙ্গু রোগী রাখতে হতো কিন্ত এখন তা ফাঁকা। শিশু হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৯৪ জন ডেঙ্গু আক্রান্ত শিশু আর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ২৭১জন।
চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু ভালো হলেও কিছুদিন জ্বর থাকতে পারে, সেসময় রোগিকে বেশি বেশি তরল খাবার দেয়ার পাশাপাশি বাড়তি সর্তকতায় রাখতে হবে।
বিস্তারিত ভিডিও রিপোর্টে:







