রাজধানীসহ দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এ বিষয়ে সচেতন করতে এবার মাঠে নামছে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
১ আগস্ট ঢাকার মেডিক্যাল কলেজগুলোর শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। এদিন সকাল থেকে এ কর্মসূচি শুরু করা হবে বলে জানানো হয়েছে।
এ কর্মসূচিতে এডিস মশার উৎস ও ডেঙ্গু জ্বর সচেনতায় শিক্ষার্থীদের সাথে কথা বলবে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর সরকারি-বেসরকারি সব মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যাবে।







