চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি: সাঈদ খোকন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ডেঙ্গু জ্বর-মশা

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

জনগণকে আশ্বস্ত করতে তিনি জানিয়েছেন, আগামী ২৫ জুলাই থেকে সাড়ে ৪শ’টি মোবাইল মেডিক্যাল টিম ডেঙ্গু নিরাময়ে কাজ করবে। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন মেয়র।

রাজধানীতে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে বেশ বড় পরিসরে। বছরের শুরুতেই ডেঙ্গু রোগী পাওয়া গেলেও চলতি জুন মাসের তিন সপ্তাহে প্রায় ৬শ’ মানুষ আক্রান্ত হয়েছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।

আগস্ট-সেপ্টেম্বর ডেঙ্গুর মূল মৌসুম বলে এখনই সিটি কর্পোরেশনকে মশা নিধনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হলেও সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে মে থেকে আগস্ট পর্যন্ত। ডেঙ্গুর চার ধরনের মধ্যে সবচেয়ে মারাত্মক সেরোটাইপ-৩-এ অনেকে আক্রান্ত হচ্ছেন এবার।

বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জানিয়েছেন, এবার ডেঙ্গু জ্বরের যে চেনা লক্ষণ তার পরিবর্তন ঘটেছে। দ্রুত প্লাটিলেট কমে যাওয়া এবং কিডনি, ফুসফুস, লিভারসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে সংক্রমণ হওয়ায় অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন হচ্ছে। এমনকি জ্বর কমে যাওয়ার পরও হুট করে প্লাটিলেট কমছে কারও কারও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু জ্বরডেঙ্গুর প্রকোপসাঈদ খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT