চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডুবতে থাকা মানুষকে বাঁচাবে রোবটবোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

পূর্ব চীনের হেফেই এলাকায় টলটলে লেক তিয়ানই পর্যটক-সাঁতারুদের জন্য এখন এক আতঙ্কের নাম। ২০১৬ সালে লেকটিতে ডুবে মারা গেছে ১৫ জন। ২০০৪ সাল থেকে লেক সংলগ্ন একটি পার্ক চালুর পর থেকে এখন পর্যন্ত ডুবে মরা মানুষের সংখ্যা ৬৬।

তাই লেকটিকে নিরাপদ করতে টহল দিচ্ছে একটি রোবটনৌযান। চালকবিহীন স্বয়ংক্রিয় এই স্পিডবোটে আছে জিপিএস, ক্যামেরা, পানিতে আলোড়ন ধরার যন্ত্র এবং ইনফ্রারেড সেন্সর। লেকে তাই জীবনরক্ষাকারী লোকবলের আস্থাভাজন হয়ে উঠেছে এই রোবটস্পিডবোট।

চীনের রাষ্ট্রায়ত্ত পত্রিকা চায়না ডেইলি জানায়, গোটা লেকের নিরাপত্তার জন্য পাড় ঘেষে ২০ টি অপটিক্যাল এবং ইনফ্রারেড সেন্সর দিয়ে নিরাপদ এবং বিপজ্জনক এলাকা চিহ্নিত করা হয়েছে। ৭০ একর লেকটিতে বিশেষ এই প্রযুক্তি নির্ভর লাইফগার্ড প্রকল্পের অংশ হচ্ছে এই রোবটস্পিডবোট।

যদি সাঁতারুরা ভুল করে লেকের বিপজ্জনক অংশের কাছাকাছি চলে যায় তাহলে প্রথমে সতর্ক করবে এই রোবটবোট। আর বিপদে পড়া সাঁতারুদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে পারবে এটি।

হেফেই পুলিশ জানায়, লেকের পানিতে কেউ ডুবে যেতে থাকলে পানিতে ওই ব্যক্তির নড়াচড়া তাৎক্ষণিকভাবে ধরা পড়বে বোটে লাগানো সোনার সেন্সর ও অন্যান্য লোকেশন ডিটেক্টর যন্ত্রে। এরপর তাকে দ্রুত সাহায্যের ব্যবস্থা করবে এই বোট।

বিপদে পড়লে আকাশ থেকে উদ্ধার করার সরঞ্জাম দেবে ড্রোন

শুধু চালকবিহীন স্পিডবোটই নয় তিয়ানে লেককে নিরাপদ করতে ৩টি চালকবিহীন উড়োযান বা ড্রোনও মোতায়েন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধারকারী রোবটরোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT