চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা প্রশাসকদের পরিবারসহ অবস্থান নিয়ে নির্দেশ নেই সরকারের

পরাগ আজিমপরাগ আজিম
৯:১৩ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

জেলা প্রশাসকদের পরিবারসহ জেলা সদরে অবস্থানের বিষয়ে সরকার কোনো নির্দেশনা দিচ্ছে না, বা এরকম কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। এলজিআরডি মন্ত্রীর নামে এরকম একটি খবর ছড়িয়ে পড়ার পর মন্ত্রী বলেছেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।

তবে ঢাকার বাইরে কর্মরত তার বিভাগের প্রকৌশলীদের পরিবারসহ অবস্থানের নির্দেশ দেয়া হচ্ছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন অবশ্য বলেছেন, এমন উদ্যোগ নেয়া হলে তা বাস্তবায়নযোগ্য হবে না।

সম্প্রতি জামালপুরের জেলা প্রশাসক ওএসডি হওয়ার পর একটি সংবাদ সংস্থা এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামকে উদ্ধৃত করে একটি খবর প্রকাশ করে। এতে বলা হয়, প্রত্যেক জেলার ডিসিকে ওই জেলায় পরিবারসহ থাকতে বাধ্য করার বিষয়ে নির্দেশ দেয়া হবে। তবে এলজিআরডি মন্ত্রী চ্যানেল আইকে বলেছেন: তিনি এমন কোন কথা কোথাও বলেননি।

এলজিআরডি মন্ত্রী জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রকৌশলীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের এটি মানতে নির্দেশ দেয়া হবে।

তবে ডিসিসহ কারো জন্যই পরিবারসহ অবস্থান বাধ্যতামূলক করার সুযোগ চাকুরি বিধিতে নেই বলে জানিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সা’দত হুসাইন। তবে পরিবার নিয়ে থাকা সাধারণ শিষ্টাচারের মধ্যেই পড়ে বলে মনে করেন সরকারের উচ্চ পর্যায়ে দীর্ঘদিন কাজ করা এই সাবেক সচিব।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলা-প্রশাসকতাজুল ইসলামপরিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা সরকারের

জুন ১১, ২০২৬

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT