চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিস ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে ১ মিনিটের কিলিং মিশন

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১১:৩১ অপরাহ্ণ ১০, মে ২০১৮
অপরাধ
A A

ডিস ও ইন্টারনেটের সিন্ডিকেট ব্যবসায় আব্দুর রাজ্জাক লিপু ওরফে বাবু (৩০) খুন হন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জাগরণী ক্লাবের সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে এসেছিল, কিলিং মিশন সম্পন্ন করতে ১ মিনিটের বেশি সময় নেয়নি তারা।

নিউ ম্যাক্স ক্যাবলস নামে ডিস ও ইন্টারনেটের বিজনেস করত বাবু, তার ব্যবসায়িক পার্টনার ছিলেন উজ্জ্বল।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দক্ষিণ বাড্ডার জাগরণী ক্লাবে গিয়ে পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা যায়, ঘটনাস্থল বাঁশ দিয়ে ঘেরা, তার ভেতর মাটিতে ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে।

জাগরণী ক্লাবের দেয়ালে বেশ কয়েকটি গুলির দাগ রয়েছে ও ঘটনাস্থলের সামনে কয়েকটি প্লাস্টিকের চেয়ার পড়ে রয়েছে

জাগরণী ক্লাবের ম্যানেজার মো. জামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, বুধবার রাত সোয়া নয়টার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় আমি ক্লাবে ছিলাম না।

জাগরণী ক্লাবের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ক্লাবের আশেপাশে মোট ৯টি ক্লোসড সার্কিট (সিসি) ক্যামেরা রয়েছে, ক্লাবের সামনের রাস্তায় তিনটি, ক্লাবের গেইটে একটি, ক্লাবের ভেতরে তিনটি, ক্লাবের পেছনের রাস্তায় দুটি ক্যামেরা রয়েছে।

Reneta

এর আগে ২০১৫ সালের ৩ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড্ডা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন রাইয়ান ওরফে রাহিন (৩০) কে জাগরণী ক্লাবের ভেতর খুন করে একদল দুর্বৃত্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক জাগরণী ক্লাবের সংশ্লিষ্ট আরেকজন চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যে শাফায়াত নিহত হন তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে অনেক আগেই ব্যবস্থা নিতে পারত। তাহলে আজ বাবু’র মরদেহ দেখতে হতো না।

কয়েক পশলা বৃষ্টির পরও মাটি থেকে মুছে যায়নি বাবুর রক্ত

শাফায়াত ছাত্রলীগ নেতা রাহিন হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল জানিয়ে তিনি বলেন: বাড্ডার ফোর মার্ডার থেকে শুরু করে শাফায়াতের বিরুদ্ধে নয়টিরও বেশি হত্যা মামলা ছিল।

জানা যায়, বুধবার রাতে জাগরণী ক্লাবে আড্ডা দিতেই এসেছিল বাবু। এসময় বাবু, রতন, উজ্জ্বল, টুটুলও ছিল।

তবে একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে যে, দুর্বৃত্তদের প্রধান টার্গেট ছিল রতন আর উজ্জ্বল। দুর্বৃত্তরা ঢুকেই বেশ কয়েকটি ফাঁকা গুলি ছুঁড়ে। এরপর রতন, উজ্জ্বলকেও টার্গেট করে গুলি করলে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। যে গুলির দাগ গুলো ক্লাবের দেয়ালে রয়েছে।

কিলিং মিশন শেষ করে দুর্বৃত্তরা বাইকে করে যাওয়ার সময় তাদের বাইকের স্টার্ট নষ্ট হয়ে যায়, এছাড়াও ওই সময় গুলির শব্দে এলাকাবাসী সহ বাড্ডা ছাত্রলীগের সভাপতি ওমর শরীফ দীপুর নেতৃত্বে একদল কর্মীরা মধ্য বাড্ডা চেয়ারম্যান বাড়ি রোডের মুক্তিযোদ্ধা স্মরণীর একটি গলির মোড় থেকে তিনজন দুর্বৃত্তকে ধরে ফেলে। পরে তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

এলাকাবাসী এই দোকানটিতেই দুর্বৃত্তদের  আটকে রাখে

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসার আধিপত্য নিয়েই বাবুকে খুন করা হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত বাবুর ময়না তদন্তের সময় মরদেহ থেকে ৯টি বুলেট বের করে চিকিৎসকরা। বাবুর শরীরের বিভিন্ন অংশে মাথায়, চোখের নীচে, পেটে ও বুকে গুলিগুলো বিদ্ধ হয়।

এছাড়াও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় রাতেই আমরা তিনজন দুর্বৃত্তদের আমরা আটক করি। পরে বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ শাফায়েত নামে একজনকে নিয়ে আফতাব নগরে অভিযানে গেলে সেখানেই তার সহযোগীদের সঙ্গে গোলাগুলির হয় পুলিশের। গোলাগুলির এক পর্যায়ে বন্দুকযুদ্ধে রানা গুরুতর আহত হয়। ভোর ৫টার দিকে শাফায়াতকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাড্ডালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT