চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিভোর্স পেপার দেখেই তামিমাকে বিয়ে করেছি: নাসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইন মেনেই তামিমা সুলতানাকে বিয়ে করেছেন, এমন দাবি ক্রিকেটার নাসির হোসেনের। তামিমা আগের স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছে এমন অভিযোগ ওঠার পর নবদম্পতি বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ডিভোর্স পেপার সাংবাদিকদের দেখান। ঘোষণা দেন আইনগতভাবেই তারা লড়বেন মিথ্যাচারের বিরুদ্ধে।

নাসির ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমার বিরুদ্ধে বুধবারই মামলা দায়ের করেছেন তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান। দিন পার না হতেই মিডিয়ার সামনে হাজির হলেন নাসির-তামিমা জুটি।

সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আমি তামিমাকে চিনি প্রায় চার-সাড়ে চার বছর ধরে। সে আমার খুব ভালো একটা বন্ধু ছিল। তারপর আমারা প্রেম এবং বিয়ে করি। আমরা আইনগতভাবে ইসলামী শরিয়াহ মেনে সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমাদের মনে যদি কিছু থাকতো এভাবে ওপেনলি বিয়ে করতাম না। আমরা সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করেছি। তামিমার আগে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে। সব জেনেই তাকে বিয়ে করেছি। ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি।’

‘চাইলেই আমি ফেসবুকে এসে ডিভোর্স পেপার নিয়ে সবাইকে দেখাতে পারতাম। আমি আইনগতভাবেই এসেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, এসব (ফেক নিউজ) থেকে বিরত থাকেন, একটা ভুল নিউজ একটা পোস্ট খারাপের দিকে ঠেলে দেয়। মিডিয়া সঠিক তথ্য জেনে মানুষের কাছে পৌঁছাবে। না জেনে করা থেকে যেন বিরত থাকে। আজকে তামিমার সাথে হয়েছে, কাল অন্যকারও সঙ্গেও হতে পারে।’

স্ত্রীকে নিয়ে নাসির বলেন, ‘এতদিন সে শুধু তামিমা ছিল, এখন সে হচ্ছে তামিমা হোসেন। আমি চাইব না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানান ধরনের কথা বলুক। যেই যে ধরনের কথা বলছে না কেনো, আমি আইগতভাবে ব্যবস্থা নেবো।’

রাকিব প্রসঙ্গে তামিমা বলেন, ‘আমাদের বিয়ে হয়েছিল এবং একটা বাচ্চা আছে। এটা ছাড়া রাকিব মিডিয়ায় যত কথা বলেছে সব মিথ্যা। ২০১৭ সালে আমাদের ডিভোর্স হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমানাসির হোসেনবিতর্কলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT