চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিক্যাপ্রিওর জন্য পিছিয়ে গেল প্যারামাউন্ট, ‘অ্যাপল’ এ ভরসা স্করসিসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ৩০, মে ২০২০
বিনোদন
A A

মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো। তাই এই ছবি নিয়ে ভক্তদের উত্তেজনা অনেক বেশি।

আমেরিকান ফিল্ম স্টুডিও প্যারামাউন্টের প্রত্যাশাও অনেক বেশি ছিল সিনেমাটি নিয়ে। কিন্তু জানা গেছে স্করসিসের সাথে অ্যাপলের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ি ছবির ২০০ মিলিয়ন ডলারের বেশি বাজেটের পুরো খরচ দিবে অ্যাপল। প্যারামাউন্ট শুধু সিনেমাটি ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে থাকবে।

হলিউড রিপোর্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্যারামাউন্টের হঠাৎ করে পিছিয়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হলো সিনেমায় ডিক্যাপ্রিওর চরিত্রের পরিবর্তন। বর্তমান সময়ে সুপার হিরো সিকুয়েল ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানগুলো লগ্নি করতে ভরসা পায় না। এমনকি সেরা নির্মাতাদের মধ্যে অন্যতম মার্টিন স্করসিসের সিনেমার ক্ষেত্রেও ভরসা পায়না তারা। এমনটাই ঘটেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার ক্ষেত্রেও।

শুরু থেকেই প্যারামাউন্ট স্করসিসকে সিনেমার বাজেট কমিয়ে আনার জন্য অনুরোধ করছিল। এখন অ্যাপল ছবির পুরো খরচের দায়িত্ব নিয়ে নেয়ায় তারা শুধুমাত্র পার্টনার হিসেবে পাশে থাকছে।

সূত্রের খবর, ছবির তারকাদের যে চরিত্রে অভিনয় করানোর কথা ছিল, স্করসিস তা পরে বদলে ফেলেছেন। ছবির নায়ক হিসেবে অভিনয় করার কথা ছিল ডিক্যাপ্রিওর। টম হোয়াইট চরিত্রে তার বেশ কয়েকটি খুনের রহস্য সমাধান করার কথা ছিল। কিন্তু নতুন ভার্সনে ডিক্যাপ্রিওকে দেখা যাবে ছবির খল চরিত্র রবার্ট ডি নিরোর ভাতিজা হিসেবে। অর্থাৎ মূল চরিত্রে বদলে ডিক্যাপ্রিওর চরিত্রটি ছোট হয়ে গেছে। আর একারণেই ছবির পেছনে অর্থ লগ্নি করার সাহস পাচ্ছিল না প্যারামাউন্ট।

নেটফ্লিক্স, ইউনিভার্সাল সহ আরও অনেক স্টুডিও ছবিটির ব্যাপারে আগ্রহী থাকলেও সুযোগ করে নিয়েছে অ্যাপল। তবে অ্যাপলের সঙ্গে চুক্তি হয়েছে যে সিনেমাটি আগে থিয়েটারে মুক্তি পাবে। এরপর অ্যাপল টিভিতে সম্প্রচার করা হবে।

Reneta

১৯২০ এর দশকের কাহিনী দেখানো হবে ছবিটিতে। ছবির কাহিনী ডেভিড গ্রান-এর নিউইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বইয়ের উপর ভিত্তি করে নির্মিত হবে। ওসেজ ন্যাশন হত্যাকারীদের দেখানো হবে যারা তেল আবিষ্কার হওয়ার পরে একে একে নেটিভ আমেরিকান উপজাতিদের হত্যা করেছিলো। এই খুনিরা এফবিআইয়ের নজরে আসে এবং তদন্ত শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলপ্যারামাউন্টমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT