দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার খাতিরে আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখা হবে।
রোববার সকাল সোয়া ১১টার দিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (
ব্রিফিংয়ে বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর ‘কনসালট্যান্ট সার্জন জেনারেল’ মেজর জেনারেল মুন্সী মুজিবর রহমান জানান: বর্তমানে ড. জাফর ইকবাল সম্পূর্ণ সজ্ঞান, সচেতন এবং শঙ্কামুক্ত অবস্থায় আছেন। এখন পর্যন্ত করা পরীক্ষায় দেখা গেছে তার মানসিক অবস্থাও স্বাভাবিক।
জাফর ইকবালের আরও নিবিড় তত্ত্বাবধান ও উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে ডা. মুন্সী মুজিবর রহমানের নেতৃত্বেই পাঁচ সিনিয়র চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
ড. জাফর ইকবালকে বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রযেছেন। তার সম্পূর্ণ আরোগ্য লাভ ও সংক্রমণ রোধের জন্য সেখানে দর্শণার্থী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
সার্জন জেনারেল জানান: জাফর ইকবালের দেহে মোট ৬টি ক্ষত পাওয়া গেছে। তার মধ্যে মাথায় ৪টি, পিঠে ১টি ও বাম হাতে ১টি। মস্তিষ্ক স্ক্যান করে দেখা হয়েছে। তার মস্তিষ্ক বা খুলিতে কোনো আঘাত লাগেনি।
আপাতত আহত অধ্যাপককে দেশের বাইরে চিকিৎসার জন্য নেয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে চিকিৎসক বলেন, পরবর্তীতে পর্যবেক্ষণের জন্য প্রয়োজন হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
শনিবার বিকেলে নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
আহত অবস্থায় সাথে সাথেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিএমএইচে এনে ভর্তি করা হয়।






