চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালকে দেয়া চিঠিতে যা লিখেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
আওয়ামী লীগ-যুক্তফ্রন্ট-চিঠি-সংলাপের আমন্ত্রণ-সংলাপ-মাহমুদুর রহমান মান্নার জন্মদিন

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে সংগঠনটির আহ্বায়ক ড. কামাল হোসেনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে ওই চিঠি তার কাছে পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

ড. কামাল হোসেনকে দেয়া চিঠিতে শেখ হাসিনা লিখেছেন:

জনাব,

সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার ২৮ অক্টোবর ২০১৮ তারিখে পত্রের জন্য ধন্যবাদ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য আমার দ্বার সর্বদা উন্মুক্ত। তাই, আলোচনার জন্য আপনি যে সময় চেয়েছেন, সে পরিপ্রেক্ষিতে আগামী ০১ নভেম্বর ২০১৮ তারিখ সন্ধ্যা ০৭.০০ টায়, আপনাদের আমি গণভবনে আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,

শেখ হাসিনা

চিঠিটি হস্তান্তর করে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, গত পরশু যুক্তফ্রন্ট নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি আমাদের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পৌঁছে দেয়া হয়েছিল। দলের পক্ষ থেকে সেটা আমি রিসিভ করেছিলাম। সেটা আপনার দেখেছেন। চিঠির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন এবং আমার মাধ্যমে তার উত্তরে একটি চিঠি পাঠিয়েছেন।”আওয়ামী লীগ-যুক্তফ্রন্ট-চিঠি-সংলাপের আমন্ত্রণ-সংলাপ

“অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই গণতন্ত্র, সংবিধান সম্মতভাবে সকল বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুয়ার সকলের জন্য উন্মুক্ত,” বলেন গোলাপ।

“তাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তফ্রন্ট নেতা ড. কামাল হোসেনসহ যুক্তফ্রন্ট নেতাদের ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজ হাতে ড. কামাল হোসেন সাহেবের কাছে পৌঁছে দিয়েছি,” জানান তিনি।আওয়ামী লীগ-যুক্তফ্রন্ট-চিঠি-সংলাপের আমন্ত্রণ-সংলাপ

Reneta

ড. কামাল হোসেন চিঠি গ্রহণের পর গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, “আমাদের ৭ দফার সঙ্গে বর্তমান ইস্যুগুলো অন্তর্ভুক্ত করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে বিষয়গুলো দরকার সবকিছু নিয়ে আমরা আলোচনা করব।

পাশাপাশি আমাদের কাছ থেকে যদি সরকারের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় সেগুলো আমরা করব। আমাদের নেতা ড. কামাল হোসেন সাহেব এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবেন। যেহেতু তিনি সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম, তিনি এ ব্যাপারে বিস্তারিত বলবেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT