চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিক হয়ে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সোমবার দুই দেশের বোর্ডের পক্ষ থেকে আসন্ন তিন ওয়ানডের সিরিজের সূচি নিশ্চিত করা হয়েছে।

গত এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মে মাস থেকেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের দিনক্ষণ আলোচনার টেবিলে ঝুলে ছিল। দুই দেশের বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে নিশ্চয়তা মিলল মাঠের রোমাঞ্চের।

আগামী ২৬ জুলাই তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পূর্বের সূচিতে ম্যাচটি ২৫ তারিখ মাঠে গড়ানোর কথা ছিল। ২৮ ও ৩১ তারিখে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে।

সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির এবং হবে কলম্বোতে।

গত মার্চে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে থাকাকালীন একটুর জন্য ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যায়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি টাইগার দলের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর নিরাপত্তার বিষয়ে আরও কঠিন হয়ে ওঠে বোর্ড। বিসিবি লঙ্কায় পাঠিয়েছিল নিরাপত্তা প্রতিনিধি দলও।

নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই শ্রীলঙ্কা সফরে যেতে সম্মত হয়েছে বোর্ড। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘(শ্রীলঙ্কা সফরের নিরাপত্তা নিয়ে) আমাদের পর্যবেক্ষণ শেষ হয়েছে এবং আমরা সফরের সবগুলো ম্যাচ কলম্বোতে খেলতে চাই। ট্যুর চালিয়ে যেতে আমরা প্রস্তুত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT