চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টয়লেট না থাকাতে নিরাপত্তা রক্ষীদের আড়ালে কাজ সারলেন ভারতীয় মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
অদ্ভুতুড়ে
A A

“কঠোর নিরাপত্তা বেষ্টনীতে, কৃষি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সেচ প্রকল্পের উদ্বোধন করছেন। স্বচ্ছ ভারত অভিযানকে এগিয়েও নিচ্ছেন তিনি।” ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কৃষি বিষয়ক মন্ত্রী রাধা মোহন সিং নিরাপত্তা প্রহরায় জনসম্মুখে প্রস্রাব করছেন, এমন কয়েকটি ছবির সাথে ব্যঙ্গ করে এমনটিই লিখেছে লালু জাদবের রাষ্ট্রীয় জনতা দল।

ছবিগুলোর সাথে দলটির হিন্দিতে লেখা ক্যাপশনের অর্থটি ঠিক এমনই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান দেশটিতে ব্যাপক সাড়া ফেলেছে। ঠিক এমন এক সময়ে তার দলেরই একজন কেন্দ্রীয় মন্ত্রীর এমন বিব্রতকর ছবি নিঃসন্দেহে হতাশাজনক। আর তা কাজে লাগাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি বিরোধী দল।

নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনকে পাশে দাড় করিয়ে রেখে মন্ত্রীর প্রস্রাব করার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করেছে, যা মূলত লালু জাদবের দলের টুইটের পরই ছড়িয়ে পড়ে। ছবিগুলো একই সাথে প্রধানমন্ত্রীর স্বচ্ছতা অভিযানের অসাড়তাও প্রকট করে তোলে।

বিহারের এই মন্ত্রী রাধা মোহন সিং ঈদ উপলক্ষে তার নির্বাচনী এলাকা মতিহারি ভ্রমণে গিয়েছিলেন। সোমবার তিনি দিল্লি ফিরে আসেন। তিনি দাবি করেন, সেই এলাকায় কোন টয়লেট না থাকাতেই তিনি বাধ্য হয়ে রাস্তার পাশে প্রস্রাব করেন।

Reneta

স্বচ্ছ ভারত অভিযান বাস্তবায়নে অনেক পিছিয়ে থাকা রাজ্যগুলোর একটি বিহার। এখানে টয়লেট থাকা বাড়ির সংখ্যা শুধুই কমই নয়, উত্তর প্রদেশ এবং অডিশার মতো পাবলিক টয়লেট সুবিধার দিক দিয়েও সবচেয়ে পিছিয়ে রাজ্যটি।

২০১৪ সালের ২ অক্টোবর দিল্লির ইন্ডিয়া গেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। এরপর থেকে লাখ লাখ জনগণ এতে যোগ দেয়। বাড়িতে টয়লেট না থাকলে বিয়ে করতেও অস্বীকৃতি জানায় কনেরা, গ্রামগুলোতেও নিজ খরচে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়, মুম্বাইয়ের অধিবাসীরা নিজেদের উদ্যোগে সৈকত পরিষ্কার করে এবং দিল্লিতে দুইজনকে জনসম্মুখে প্রস্রাব করা থেকে বিরত করতে গিয়ে প্রহারের শিকার হয়ে নিহত হন একজন।

খুদে ব্লগ লেখার জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারে অনেকেই মন্ত্রী রাধা মোহনকে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপ করছেন। অন্যান্য বিরোধী দলীয় নেতারাও তার সমালোচনা করছেন। জনতা দলের মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি’কে জানান, এই মন্ত্রীই স্বচ্ছ ভারত অভিযানের অসাড়তা প্রকাশ করে দিলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার

এপ্রিল ২৬, ২০২৬

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬

সোমবার থেকে সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT