চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের ২৬৫০ লিটার চোরাই তেলসহ ৪ জন আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, জনপদ, নাটোর
A A

রেজাউল করিম রেজা: নাটোরের লালপুর থেকে ২৬৫০ লিটার ট্রেনের চোরাই তেল উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় চুরির সাথে জড়িত ৪ জন চোরাই তেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীরামগাড়ি এলাকা থেকে চোরাই তেল উদ্ধার ও ওই তেল ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো লালপুর এলাকার চাঁন মিয়া, পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর গ্রামের বিপুল শেখ ও মিজাউল ইসলাম এবং একই জেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের সাহেদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি রাজিবুল আহসান জানান: লালপুরে ট্রেনের তেল চুরি করে বিক্রি করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতভর অভিযান চালান হয়। অভিযানকালে উপজেলার শ্রীরামগাড়ী এলাকা থেকে ১৩টি ড্রামে রাখা ২,৬৫০ লিটার ট্রেনের চোরাই তেল (ডিজেল) ও তেল বহনের জন্য একটি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়।

এ সময় তেল বিক্রির সাথে জড়িত চাঁন মিয়া, বিপুল শেখ, মিজাউল ইসলাম ও সাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করে যে, তেলগুলি বিক্রির জন্য তারা সেখানে অপেক্ষা করছিল। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রেক্সিট ইস্যুতে জনসনের সিদ্ধান্তের প্রতিবাদে অ্যাম্বার রাডের পদত্যাগ

পরবর্তী

বান্দরবানে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পর্যটক ও যাত্রীরা

পরবর্তী

বান্দরবানে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পর্যটক ও যাত্রীরা

কানাডার ক্যালগেরিতে মাইলসের কনসার্ট

৪০ বছর পূর্তিতে কানাডা মাতালো মাইলস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT