চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে চেপে জোভান-তিশার প্রেমের গল্প!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A

জোভান ও তানজিন তিশা একই ট্রেনে চেপে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। পরিচয় নেই একে অপরের সঙ্গে। একটা সময় জোভান লক্ষ্য করেন, তিশা ট্রেনে বসে কাঁদছেন। পাশে গিয়ে কারণ জানতে চাইলে রেগে যান তিশা।

এমন এক অদ্ভুত প্রেমময় গল্পে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘লাভ ট্রিপ’। সোহাইল রহমানের রচনায় এটির চিত্রনাট্য করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে জোভান অভিনয় করছেন মঈন চরিত্রে আর তানজিন তিশাকে পাওয়া যাবে সুরভী হিসাবে। যিনি প্রেমিকের টানে ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে যান।

নির্মাতা মহিম বলেন, ‘এটা ট্রাভেল ঘরানার লাভ স্টোরি। গল্পের নায়িকা ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-মোবাইল সব খোয়ান। তার এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন সহযাত্রী নায়ক। এটা জাস্ট গল্পের শুরু। মাঝে ও শেষে অনেকগুলো বাঁক আছে এতে। মঈন ও সুরভী চরিত্রে জোভান-তিশা দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস ঈদের অন্যতম রোমান্টিক নাটক হতে যাচ্ছে এটি।’

‘লাভ ট্রিপ’ প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদে এক্সক্লুসিভ আয়োজনে নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদের নাটকজোভানট্রেনতিশানাটকসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT