চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের বিরুদ্ধে চূড়ান্ত অভিশংসন প্রস্তাব সিনেটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ন ১৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের অভিশংসন-ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন সংক্রান্ত সব প্রতিবেদন বিচারের জন্য সিনেটে পাঠানোর চূড়ান্ত প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।

চূড়ান্ত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২২৮ আর বিপক্ষে ১৯৩। এরই মধ্যে প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এই প্রস্তাবের ওপর সিনেটে চূড়ান্ত শুনানি শুরু হতে পারে।

বিবিসি জানায়, ভোটাভুটির আগে ট্রাম্পের বিচারকাজে সহযোগিতার জন্য ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্য থেকে ৭ জন অভিশংসন ব্যবস্থাপকের নাম ঘোষণা করেন স্পিকার ন্যান্সি পেলোসি। এরা হলেন হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ, জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি নাডলার, কংগ্রেসম্যান হাকিম জেফারিস, জো লফগ্রেন, ভাল ডেমিংস, জ্যাসন ক্রো এবং সিলভিয়া গ্রাসিয়া।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করেছিল ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পের অভিশংসন

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন।

জো বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

Reneta

এবার সে প্রস্তাব পাস করে পাঠানো হয়েছে সিনেটে। এবার সিনেট সিদ্ধান্ত নেবে তাকে দোষী সাব্যস্ত করে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করবে কিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিশংসনট্রাম্পের অভিশংসনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT