চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা জো রুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

অ্যাশেজের চতুর্থ টেস্ট ম্যাচ জেতানোর অন্যতম নায়ক জো রুট এখন টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান পজিশনে।  ট্রেন্টব্রিজে ১৩০ রান করা রুট র‌্যাঙ্কিংয়ে ৯১৭ পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ৮৯০ পয়েন্ট পেয়ে সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় অবস্থানে আছে ৮৮৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

এর পরের স্থান গুলোতে ধারাবাহিকভাবে রয়েছেন সাউথ আফ্রিকার হাশিম আমলা, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস, পাকিস্তানের ইউনুস খান, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স এবং ভারতের বিরাট কোহলি।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থানের পর রুট বিবিসি স্পোর্টসকে জানায়, তার ক্যারিয়ারে সেরা সময় যাচ্ছে। তবে এখানে আসতে তার কঠোর পরিশ্রম করতে হয়েছে।

২০১২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া জো রুট ৩১ টেস্ট ম্যাচে ৫৬.৫৮ গড়ে ২৭১৬ রান করেছেন।তার সর্বোচ্চ রান ২০০। জো রুট ইংল্যান্ডের ষষ্ঠ প্লেয়ার যে ১৯৮০ সালের পর টেস্ট র‌্যাঙ্কিংয়ের ব্যাটিং বা বোলিংয়ে শীর্ষে অবস্থান করছে।অপরদিকে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে ট্রেন্টব্রিজ টেস্টে ৮ উইকেট নেয়া ইংলিশ বোলার স্টুয়ার্ড ব্রড তৃতীয় থেকে ৮৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানে রয়েছে ৯০৫ পয়েন্ট নিয়ে সাউথ আফ্রিকার ডেল স্টেইন। ৮১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আরেক ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজঅ্যাশেজ সিরিজজো রুট
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT