চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপের সুফল দেখছেন মুমিমুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আইসিসির নতুন কাঠামোয় র‌্যাঙ্কিংয়ের সেরা নয়টি দেশ নিজেদের মধ্যে ধারাবাহিকভাবে আগামী দুই বছর সাদা পোশাকে লড়বে। বাংলাদেশ খেলবে ১৪টি ম্যাচ। টানা খেলতে পারলে ক্রিকেটের অভিজাত সংস্করণে উন্নতির সুযোগ বাড়বে বলে মনে করছেন মুমিনুল হক।

‘ম্যাচ না খেললে একরকম, কিন্তু খেললে পারফর্ম করার সুযোগ বাড়বে। ফলাফল ভালো করার সুযোগ থাকে। দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, সুযোগ থাকে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে যাওয়ারও। এদিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় এটা খুব ভালো একটি সুযোগ।’

নয় নম্বর দল হিসেবে বাংলাদেশ সুযোগ পাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার। শুরুটা হবে নভেম্বরে ভারত সফর দিয়ে। তার আগে সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট খেলবে টাইগাররা। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আফগানিস্তানের ম্যাচটি নতুন কাঠামোতে আসবে না। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এই ম্যাচকে মুমিনুল দেখছেন প্রস্তুতির দারুণ সুযোগ হিসেবে।

‘ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওদের স্পিন আক্রমণ আমাদের সামনে আসবে। এটা (আফগানিস্তানের বিপক্ষে) ভালো প্রস্তুতি হবে। আমরা জানি উপমহাদেশে ওদের স্পিন আক্রমণ অনেক ভয়ঙ্কর।’

মুমিনুলের নামের পাশে লেগে গেছে টেস্ট ক্রিকেটারের তকমা। ওয়ানডে, টি-টুয়েন্টি সংস্করণ থেকে দূরে চলে যাওয়া এ বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য টেস্ট নিয়েই ক্যারিয়ার কাটিয়ে দিতে চান না। কীভাবে জাতীয় দলের রঙিন পোশাক আবারও গায়ে জড়াতে পারেন সেটি নিয়েও ভাবনা থাকায় নিজেকে কেবল টেস্ট ক্রিকেটার ভাবতে আপত্তি তার।

‘টেস্ট ক্রিকেটার হিসেবে নিজেকে আমি ওভাবে মেনে নেইনি। আমার মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ হওয়াতে আমাদের দেশের জন্য ভালো হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। কেননা টেস্ট ক্রিকেট আমাদের দেশে ওভাবে ফোকাস হয় না। ওইদিক দিয়ে চিন্তা করলে আমাদের দেশের জন্য খুবই ভালো হয়েছে।’

Reneta

‘টেস্ট ক্রিকেটের জন্য সবসময় বসে থাকলে হয় না। যেসব জায়গায় উন্নতি দরকার সেখানে উন্নতি করতে অনুশীলন সবসময়ই চালিয়ে যেতে হবে। এ কারণেই আমি বাড়তি অনুশীলন করি (সাদা বলেও), টেস্ট ক্রিকেটে যদি খুব ভালো গড় নিয়ে যাই বা বিপিএলে ভালো অবস্থান নিয়ে যাই, যদি ভালো করতে পারি, তাহলে ভালো একটা সুযোগ আছে ওয়ানডে দলে বিবেচনায় আসার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT