চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে রোহিঙ্গাদের হামলায় ৩ স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীরা স্থানীয়দের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এসময় ৩ জন স্থানীয় গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার  দিবাগত রাত ৩টার দিকে টেকনাফ নেছারপার্ক (উত্তর), ব্লক-সি/৮, ক্যাম্প-২৭ (জাদিমুরা) এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হাছন (১৬)। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক বুধবার দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে টেকনাফের ক্যাম্প-২৭ (জাদিমুরা)এর বাসিন্দা আবুল বশরের তিন ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী হাসেমুল্লাহ (৩০), নুরু (৩৫), আবু তাহের কালু স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের বসত বাড়িতে অতর্কিত হামলা, মারধর ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

এতে হাবিবুর রহমানের ছেলে রহমতুল্লাহ, সালামতুল্লাহ ও মোহাম্মদ হাছন গুরুতর আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন এবং টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তবে, সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

Reneta

তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ও নজরাধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের টেকনাফরোহিঙ্গাদের হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT