চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নারীসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাবেদ মিয়া (৩৪), মো. আসমাউল সওদাগর (৩৫) ও  হামিদা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছে।

বিজিবি বলছে, তারা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

বুধবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ফয়সল হাসান খান।

নিহত জাবেদ মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লার মো. জব্বার আলীর ছেলে। মো. আসমাউল সওদাগর চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার চরমুকুন্দী গ্রামের মো. রেজাউল সওদাগরের ছেলে। হামিদা বেগম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার সোনা আলীর মেয়ে ও ছমি উদ্দিনের স্ত্রী।

বিজিবি জানিয়েছে, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।  লে. কর্ণেল ফয়সল বলেন, বুধবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নাফ নদীর দিক থেকে কয়েকজন লোককে আসতে দেখে বিজিবির টহল দল তাদেরকে থামার জন্য নির্দেশ দেয়।

‘‘এ সময় তারা না থেমে বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে ১০ হাজার পিস ইয়াবা, ১টি দেশিয় তৈরি বন্দুক ও ৩টি গুলি পাওয়া যায়।’’

Reneta

বিজিবি অধিনায়ক বলেন, ‘গুলিবিদ্ধদের  উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  সেসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT