চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে আবর্জনা থেকেই তৈরি হচ্ছে জৈব সার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৪৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ব্র্যাকের ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে জৈব সার প্রস্তুত কেন্দ্র।  প্রতিদিন ৩৮ জন প্রশিক্ষিত কর্মী আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসেন ব্র্যাক স্থাপিত জৈব সার প্রস্তুত কেন্দ্রে।

প্রায় দুমাস ধরে সচল হলেও আনুষ্ঠানিকভাবে এই জৈব সার প্রস্তুত কেন্দ্র উদ্বোধন হলো আজ মঙ্গলবার।  কেন্দ্রটি উদ্বোধন করেন টেকনাফ পৌরসভার মেয়র জনাব হাজী মোহাম্মদ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সচিব, কাউন্সিলরবৃন্দ, ব্র্যাক ও ইউএনডিপি’র দায়িত্বশীল অন্যান্য কর্মীবৃন্দ।

উদ্বোধনকালে মেয়র হাজী মোহাম্মদ ইসলাম এই প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। টেকনাফের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ব্র্যাক নির্দেশিত ঝুড়িতে যথাযথভাবে ময়লা ফেলবেন। এতে আমাদের এলাকা পরিচ্ছন্ন থাকবে এবং কৃষক ভাইয়েরা উপকৃত হবেন।

Banglabid

কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার বিভিন্ন বাড়িতে এবং টেকনাফ সদরের বাজারে বিভিন্ন দোকানে দেওয়া হয়েছে দুটি করে বালতি। সবুজ রঙের বালতি দেওয়া হয়েছে পচনশীল আবর্জনা রাখার জন্য এবং নীল বালতি দেওয়া হয়েছে অপচনশীল আবর্জনা রাখার জন্য।

যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রে উৎপাদিত হচ্ছে জৈব সার। প্রতিমাসে প্রায় ৩০০ কেজি সার উৎপাদনে সক্ষম এই কেন্দ্র। এখন পর্যন্ত উৎপাদিত সার স্থানীয় কৃষক ও নার্সারী মালিকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে স্থানীয় কৃষকেরা এই সার সুলভ মূল্যে কিনতে পারবেন।

ইউএনডিপি এর অর্থায়নে এবং ব্র্যাক মানবিক সহায়তা কর্মসূচির বাস্তবায়নে এই জৈব সার প্রস্তুত কেন্দ্রে প্রায় তিন হাজার বাড়ি এবং দোকান থেকে জৈব ও অজৈব আবর্জনা সংগ্রহ করা হয়। প্রকল্পটিতে বিভিন্ন কারিগরি এবং প্রশিক্ষণ সহায়তা দিয়েছে উন্নয়ন সংস্থা প্র্যাকটিকাল অ্যাকশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জৈব সারব্র্যাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে দুই সিনেমা

পরবর্তী

করোনার নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর বায়োএনটেক টিকা

পরবর্তী

করোনার নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর বায়োএনটেক টিকা

রাসায়নিক অস্ত্র কনভেনশন’র ১৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT