চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসায়নিক অস্ত্র কনভেনশন’র ১৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ১৬তম সাধারণ সভা মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা সেনানিবাসে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনএসিডক্লিউসির নবনিযুক্ত চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এর সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং সশস্ত্র বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

জাতীয় কর্তৃপক্ষের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যত কর্মসূচি নিয়ে সভায় আলােচনা ও প্রয়ােজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাসায়নিক দুর্যোগ ও দুর্ঘটনা মােকাবেলায় সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ পুলিশ তাদের সক্ষমতা বৃদ্ধি সম্পর্কে সবাইকে অবহিত করেন।

Banglabid

এছাড়াও, দেশের সকল স্থল, সমুদ্র ও বিমান বন্দরে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক রাসায়নিক দ্রব্য, বিশেষ করে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য শনাক্তকরণের জন্য বিদ্যমান রাসায়নিক ল্যাবরেটরি সমূহের সক্ষমতা বৃদ্ধি সম্পর্কে কাস্টমস, এর প্রতিনিধি সভার সবাইকে অবহিত করেন।

বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় নীতিমালা এবং এর সমন্বয়কারী সংস্থা তৈরির ব্যাপারে সভায় আলােচনা করা হয়। রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযােগিতা বৃদ্ধির বিষয়ে সভাপতি গুরুত্ব আরােপ করেন। বর্তমান কোভিড পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম চলমান রাখার ব্যাপারে সভাপতি মত প্রকাশ করেন।

সবশেষে, বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে এক যােগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘােষণা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর বায়োএনটেক টিকা

পরবর্তী

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

পরবর্তী

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

দু’দিনের সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT