চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকার মিশ্রণে মিলবে বাড়তি সুরক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

প্রথম ও দ্বিতীয় ডোজ হিসাবে আলাদা আলাদা প্রতিষ্ঠানের টিকা নিলে সেটা কোভিডের সুরক্ষায় বেশি কার্যকার  হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার বায়োএনটেক বা অ্যাস্ট্রাজেনেকার দুইটি করে ডোজে কোভিড-১৯ সুরক্ষায় বেশি কাজ করার থেকে  দুইটি আলাদা প্রতিষ্ঠানের টিকার সংমিশ্রণে মানুষের শরীরে কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যের ফলে বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকার ব্যবহার আরও সহজ হবে। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য এই গবেষণার ফলাফল বেশি সুফল বয়ে  নিয়ে আসবে । কারণ এসব দেশকে বিভিন্ন প্রতিষ্ঠানের টিকার সংমিশ্রণ ঘটাতে হতে পারে  টিকার স্বল্পতার জন্য অথবা টিকার চালানের বিলম্বিত হওয়ার কারণে।

এই গবেষণায় আরও জানা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার এর টিকা প্রথম ডোজ হিসেবে নেয়ার নয় সপ্তাহ পর যদি দ্বিতীয় ডোজ হিসেবে মর্ডানার টিকা গ্রহণ করে তা একজন  মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশি  কার্যকার  হবে। গবেষণায় ১০৭০ জন স্বেচ্ছাসেবীর দেহে ফাইজারের প্রথম ডোজ দেয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে মর্ডানার টিকা প্রয়োগ করার পর সেটার ফলাফল তুলে ধরা হয়েছে। দুটি ভিন্ন প্রতিষ্ঠানের টিকার প্রয়োগে কোন প্রকারের স্বাস্থ্য ঝুঁকি নেয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রফেসর জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, ‘টিকার সংমিশ্রণ হয়তো আমাদের বুস্টার কর্মসূচিকে আরো সহজ করবে। বিশেষ করে যেসব দেশে টিকার সংকট রয়েছে অথবা তাদের টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চান, তাদের জন্য এটি সহায়ক হবে।’

ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশ টিকার মিশ্র ব্যবহার শুরু করেছে। স্পেন আর জার্মানিতে যারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন, তাদেরকে বিশেষ করে তরুণদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বা মর্ডানার টিকা গ্রহণের প্রস্তাব দেয়া হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনা টিকাকরোনাভাইরাসকোভিড-১৯টিকাভ্যাকসিনমহামারী
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT