চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তোলার জন্য নয়: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

করোনাভাইরাসের টিকা সবাইকে নেয়ার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন: আমি টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তুলে কাউকে দেখানোর জন্য নয়।

বুধবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। সভা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘আপনি টিকা নিয়েছেন কিনা? নিয়ে থাকলে টিকা নেয়ার মুহূর্তের একটা ছবি দেয়া যাবে কিনা?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন: আমি গতকাল টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্র থেকে টিকা নিয়েছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তবে ছবি তুলিনি। এটা আমি পছন্দ করি না। কারণ টিকা নিয়েছি নিজের জন্য, ছবি তোলার জন্য নয়।

টিকা নেয়ার সময়ের অনুভূতি সম্পর্কে তিনি বলেন: ‘একটা ইনজেকশন নেয়ার সময় যেমন লাগে তেমনই লেগেছে। ছোট বেলায় অনেক টিকা নিয়েছি। জ্বর আসত, ব্যথা হতো। এবার তেমন কিছুই হয়নি। জ্বরও আসেনি। ব্যথাও হয়নি। ভালো আছি। মেহেরবানি করে আপনারা সবাই টিকা নেন।’

হাসপাতালে ভিড় করে অনেকেই টিকা নেওয়ার ছবি তুলেছেন। এই বিষয়টির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন: দেখলাম সবাই টিকা নিচ্ছে ছবি দেখানোর জন্য। আমি রেকর্ড রাখতে চাই না, কারণ এটা সুখকর খবর না। অনেক মানুষ জীবন হারিয়েছেন। আমি বিষয়টা কনস্ট্রাকটিভভাবে দেখতে চাই।

‘আপনার (অর্থমন্ত্রী) টিকা নেয়া ছবি দেখলে অন্যরাও টিকা নেয়ার জন্য আগহী হতো’, সাংবাদিকদের এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন: আপনারা আমার এই খবরটা পৌঁছে দেন যে, টিকা নিলে নিজের জীবন বাঁচবে, অন্যদেরও বাঁচতে সহায়তা করা হবে।

Reneta

অর্থমন্ত্রী বলেন: আমি যে টিকা নিলাম, এর ফলে আমার উপকার হবে আশা করি। ঠিক তেমনিভাবে প্রত্যাশা করি এই টিকা দেয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করব না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায়। যদি সবাই টিকা নিয়ে নেন, তাহলে কারো মধ্যে ভাইরাস ছড়াতে পারবে না। সেজন্য আমার অনুরোধ, সবাই মেহেরবানি করে টিকা নেবেন। সব দেশেই টিকা নিচ্ছে। আমরা নেব না কেন?

ভার্চুয়াল থেকে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক সরাসরি কবে থেকে শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন: অবশ্যই সবাই যদি টিকা নেন, আমার সঙ্গে যারা থাকেন, তারা টিকা নিলে আমরা সরাসরি কাজ করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনার টিকাকরোনার ভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT