চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় আনার ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নভেম্বরের মাঝামাঝি পাঁচ দল নিয়ে টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া আসরে বিদেশি ক্রিকেটার আনার কথা ভাবা হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ ব্যাপারে কয়েকদিন পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলেন, ‘ঘরোয়া ওয়ানডে আসরের পরপরই আমরা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টুয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছি। এটা কর্পোরেট লিগ হবে নাকি বিসিবি পৃষ্ঠপোষক হবে তা এখন পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। কিন্তু এটা যে হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।’

‘’আজকের সভায় একটা জিনিস ছিল বিদেশি ক্রিকেটার এলাউ করবো কি করবো না। এই একটা সিদ্ধান্তই আমি দিতে পারিনি আজকে, আজকের দিনটা সময় নিয়েছি। আমি বলেছি কাল-পরশুর মধ্যে ওদেরকে জানাবো। এছাড়া মোটামুটি সবই ফাইনাল, আমরা ৫টা দল নিয়ে টুর্নামেন্টটা করতে ইচ্ছুক। ৫টা দল হলে আমরা দেখেছি ৭৫ জন স্থানীয় খেলোয়াড়। সংখ্যাটা হলে ঠিক আছে। আমরা যে ধরণের চিন্তা ভাবনা করেছি ঐ ধরণের একটা টুর্নামেন্ট আমরা করতে পারবো।’’

বিসিবি সভাপতি জানিয়েছেন, পাঁচ দলের টুর্নামেন্টে তিনটি প্রতিষ্ঠান দল করতে রাজি, ‘এটাই আলোচনা হচ্ছে, যেমন ধরেন পুরোটাই কর্পোরেট হবে কিনা অকশনে, বিদেশি ক্রিকেটার থাকলে অকশনে হবে নাকি ওপেন করে দেওয়া হবে যার যার মত নিয়ে আসবে, এই জিনিসগুলো চূড়ান্ত হয়নি। তবে অকশনই হবে। বিদেশি খেলোয়াড়দের ব্যাপারটা আদৌ হবে কীনা, নিলে কয়জন করে সেটা, এরপর ওপেন থাকবে, নাকি আমরা একটা পুল দিয়ে দিব এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি।’

‘’আসলে এই মুহূর্তে বলা কঠিন কর্পোরেট হবে কিনা। তবে তিনজনের সাথে কথা হয়েছে তিনজনই আগ্রহী। আমার কথা হচ্ছে আসলে আমরা যাদের কাছে গিয়েছি তারা কোনো না কোনোভাবে আমাদের (বিসিবি) সাথে জড়িত। কাজেই এটা যেহেতু খুব কম বাজেটের, এটা বিপিএলের মত অনেক টাকা বাজেটের করা হয়নি। সুতরাং আমার মনে হয় না সমস্যা হবে। সমস্যা হতে পারে লিগ (ঢাকা প্রিমিয়ার লিগ) চালু করা নিয়ে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT