চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সড়ক অবরোধ করা ছাত্রলীগকে ছত্রভঙ্গ করে দিল ওসি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:১৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের বাসাইল উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা সড়ক অবরোধ করে বাসাইল থানার ওসি’র বাঁশের পিটুনি খেয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।

বুধবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে পদবঞ্চিতরা।

স্থানীয়রা জানান, কামরান খান বিপুলকে আহবায়ক ও রুবেল তালুকদারসহ ৬ জনকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট বাসাইল উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। আজ সকালে জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল এবং রাশেদুল হাসান জনি স্বাক্ষরিত আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে পদপ্রাপ্তরা সকালে আনন্দ মিছিল বের করে। অপরদিকে এই কমিটির প্রতিবাদে ছাত্রলীগের পদবঞ্চিতরা বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে সেখানে উপস্থিত হয়। এসময় বাসাইল থানার ওসি বাঁশ দিয়ে পিটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Banglabid

বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মোরাদ হোসেন জানান, ‘বিবাহিত ও অছাত্রদের নিয়ে এই কমিটি অনুমোদন করা হয়েছে। আমরা এই কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে বাসাইল থানার ওসি বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছে।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন বলেন, ‘পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা বাসাইল বাসষ্ট্যান্ডে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলো। এসময় পুলিশ তাদের অভ্যন্তরীণ আলোচনার জন্য পরামর্শ দিলে তারা এতে কর্ণপাত না করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে নীরবে কমতে পারে শ্রবণশক্তি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT