চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত তিন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:১৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৬
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ও দুপুরে দুর্ঘটনা দুটি সংঘটিত হয়।

টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপটির চালক নিহত হয়েছেন। সোমবার  সকাল ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই পিকআপ চালকের নাম মোকসেদুল আলম (৩০)। তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িগ্রামের আবুল হাশিম এর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পিকআপ চালক নিহত হন।

Banglabid

এ ঘটনায় আহত ৩ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সোমবার দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা এলাকায় ট্রাক চাপায় আলমাছ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার বাড়ী মির্জাপুর উপজেলার ইসমাইলপুর এলাকায়।

বাসাইল থানার ওসি নরুল ইসলাম জানান, সোমবার দুুপুরে বিয়ালা এলাকায় একটি ট্রাক আলমাছের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT