চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকার অভাবে থমকে আছে এফডিসির নতুন মুখের সন্ধান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

১৯৮৪ সালে প্রথম এফডিসির উদ্যোগে ‘নতুন মুখের সন্ধান’ প্রতিযোগিতা শুরু হয়। চলে ১৯৯০ সাল অবধি। এরপর নতুন মুখের সন্ধানের নতুন কোন খবর ছিল না প্রায় ২৮ বছর! হটাৎ গেল বছরের শুরুর দিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে প্রায় তিন দশক বন্ধ থাকা এই প্রতিযোগিতা আবার শুরুর ঘোষণা আসে।

ঘোষণায় আশার আলো দেখলেও সেই আলো এখনো জ্বলেনি। তিন দফা পিছিয়েছে এই ঘোষণা। বছর পার হয়ে গেলেও আয়োজকরা নতুন করে শুরু করতে পারেনি ‘নতুন মুখের সন্ধান’।

কী কারণে নতুন মুখের সন্ধানে শুরু করা যাচ্ছে না সে কারণ জানবার চেষ্টা করেছে চ্যানেল আই অনলাইন। গেল বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এরপর তা পিছিয়ে এ বছরের ১ জানুয়ারি তারপর ১ মাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি।

সেই ১ ফেব্রুয়ারি সময় থেকে দেড় মাস সময় অতিবাহিত হলেও এখনো নতুন কোন খবর নেই নতুন মুখের সন্ধানের। কী কারণে খবর নেই জানতে চাওয়া আয়োজক সংগঠক পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের কাছে।

তিনি জানালেন, টাকার অভাবে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই প্রতিযোগিতার জন্য প্রয়োজন প্রায় তিন কোটি টাকা। যা এখনো জোগাড় হয়নি।

তবে বদিউল আলম খোকন আশার কথা জানিয়ে বলেন, তহবিলের জন্য স্পন্সরদের সাথে কথা হচ্ছে আশা করি কাজ হয়ে যাবে। এরই মধ্যে মিডিয়া পার্টনার হিসেবে চুক্তি হয়েছে এশিয়ান টেলিভিশনের সাথে।

Reneta

এদিকে সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজারও কার্যক্রমটি নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেন। তার বক্তব্য: এই প্রতিযোগিতা শুরুর সব আয়োজন প্রস্তুত। খুব তাড়াতাড়ি শুরু হবে কার্যক্রম।

তবে তিন দফা পেছানোর কারণ নিয়ে সভাপতি জানালেন: অন্য একটি কারণে আমরা কয়েকবার তারিখ পিছিয়েছি। সেটার সমাধান হয়ে গেছে। আগামি সপ্তাহে চূড়ান্তভাবে সময় জানানো হবে। আর পেছানো হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি ও মহাসচিব-এর এমন বক্তব্যের পর খুব দ্রুত শুরু হবে ‘নতুন মুখের সন্ধান’, এমনটাই আশা করছেন অনেকে। সেই আশা আবার কয়েক দফা না পেছালেই নতুন করে অভিনেতা অভিনেতী হওয়ার সুযোগ হবে চলচ্চিত্র প্রেমীদের।

নতুন মুখ সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না, দিতি, মিশা সওগাদর, অমিত হাসান, আমিন খান, সোহেল চৌধুরীর মত তারকারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিদিতিনতুন মুখের সন্ধানমান্নালিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৫ জন নিহত

মে ৭, ২০২৬

ওয়াকফ সম্পত্তি গাউসিয়া মার্কেটের দোকান ভাড়া ১১২ টাকা, ভাড়া সমন্বয়ের নির্দেশ

মে ৭, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

মে ৭, ২০২৬

স্পোর্টিং উইকেট চান শান্ত, খারাপ হলেও মানিয়ে নেবে বাংলাদেশ

মে ৭, ২০২৬

রবীন্দ্র জয়ন্তীতে চ্যানেল আইয়ে দিনভর যতো আয়োজন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT