চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে হেরে ম্যানইউর বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মিডলসব্রোর কাছে চরম এক ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নিয়েছে রেড ডেভিলস।

ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট না করলে ফলাফল ভিন্ন হতে পারতো। ডি বক্সের ভেতর পল পগবাকে প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ২০ মিনিটের মাথায় রোনালদোর নেয়া ডান পায়ের শট পোস্টের বাঁ পাশ ঘেঁষে বেরিয়ে যায়।

পাঁচ মিনিট পরই অবশ্য গোলের দেখা পায় রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল আদায় করে জাডেন সাঞ্চো বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রোনালদোর ক্রসে বল নিয়ে হেড করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। অতিথি দলের গোলরক্ষক জো লুমলে বল প্রতিহত করেন।

জন্মদিনের আগের রাতটি মোটেও রোনালদোর জন্য সুখকর হয়নি। পেনাল্টি থেকে গোল না পাওয়ার পর ৫৫ মিনিটে মার্কাস রাশফোর্ডের বানিয়ে দেয়া বল পেয়ে নিয়েছিলেন শট। পোস্টের সামান্য ডান পাশ দিয়ে বল বেরিয়ে যায়। ছয় মিনিট পর হেডেও গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন।

৬৪ মিনিটের মাথায় ডানকান হোয়াটমোরের পাসে বল পেয়ে ম্যাট ক্রুকস গোল করলে সমতায় ফেরে মিডলসব্রো।

Reneta

এরপর ৭১ মিনিটে লিড নিতে পারেনি ম্যানইউ। পল পগবার বাড়ানো বল নিয়ে রাশফোর্ড ডান পায়ে পোস্ট বরাবর শট নেন। প্রতিপক্ষের গোলরক্ষক জো লুমলে তা ঠেকিয়ে দেন। পরের মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের নেয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে তা অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও ফল না আসায় টাইব্রেকারেই হয় ফল নির্ধারণ।

ম্যানইউ ও মিডলসব্রো নিজেদের প্রথম পাঁচটা পেনাল্টি শ্যুট আউট থেকে গোল করে। ফলে ম্যাচ সাডেন ডেথে গড়ায়। সেখানেও দুই দলই প্রথম দুই শটে গোল করে।

অষ্টম শটে মিডলসব্রোর লি পেল্টিয়ারের করা গোলটির পর আন্থনি এলাঙ্গা ডান পায়ের শটটি অনেক উঁচুতে মেরে বসলে ইউনাইটেডকে হারের বেদনা নিয়ে এফএ কাপের যাত্রা থামাতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপমিডলসব্রোম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT