অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে ম্যাথু ওয়েডের অজি বাহিনীর বিপক্ষে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
জিম্বাবুয়ে থেকে সদ্যই টি-টুয়েন্টি সিরিজ জিতে আসা স্কোয়াডই আছে অজিদের বিপক্ষে। সেখানে শেষ ম্যাচে খেলা তাসকিন আহমেদ একাদশে নেই। খেলছেন দুই স্পেশালিস্ট পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
চোটের কারণে তামিম ইকবাল, সময়মতো বায়ো বাবলে না থাকতে পারার কারণে মুশফিকুর রহিম ও লিটন দাসকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ।







