নিধাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে কখনো ত্রিদেশীয় সিরিজ জিততে পারেনি।
ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ার পর টানা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠে আসে। বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে দুই ম্যাচ হারে আর শ্রীলঙ্কাকে দুই ম্যাচে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
মাহমুদউল্লাহ টি-টুয়েন্টিতে একটি মাইলফলকের সামনে আছেন। এক হাজার রান থেকে তিনি চার রান দূরে। এর আগে বাংলাদেশের তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম টি-টুয়েন্টিতে হাজার রান পার করেছেন।
ফাইনাল মানেই বাংলাদেশের জন্য হতাশার অভিজ্ঞতা। নিধাস ট্রফির আগে নিজেদের দেশে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। ২০০৯ সালের ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও হারতে হয়েছিল। এছাড়া ২০১২ এশিয়া কাপের ফাইনাল, ২০১৬ টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনালেও ব্যর্থতা সঙ্গী হয়েছিল।
বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। ভারত মোহাম্মদ সিরাজের জায়গায় জয়দেব উনাদকাটকে ডেকেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, কেএল রাহুল, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল,বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট।








