যুক্তরাজ্যে ২ অক্টোবর হতে যাচ্ছে টমি মিয়া’স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতা ২০১৭। টমি মিয়া হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের এ আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকে একজন নির্বাচিত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে প্রতিযোগিতার বিচারকের আসনে থাকবেন রন্ধনবিদ কেকা ফেরদৌসী।
ভারতীয় কুইজিন রান্নায় শেফ নির্বাচনে ১৯৯১ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া শুরু করেছিলেন টমি মিয়া’স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতা। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শেফ নির্বাচন করা হয় যারা লড়বেন চূড়ান্ত প্রতিযোগিতায়।
ঢাকা সিলেট এবং মৌলভীবাজার থেকে প্রায় একশ শেফএর মধ্য থেকে প্রাথমিকভাবে ৮জন নির্বাচিত হন। আট প্রতিযোগীর মধ্য থেকে বিচারকরা একজন শেফ নির্বাচন করেন যিনি যুক্তরাজ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় লড়বেন।
রন্ধনবিদ কেকা ফেরদৌসীসহ ১৫ জন বিচারকের উপস্থিতিতে দোসরা অক্টোবর যুক্তরাজ্যের আইএলইসি কনফারেন্স সেন্টারে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে নির্বাচিত হবেন এ বছরের বিশ্বসেরা ইন্ডিয়ান কুইজিন শেফ।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







