স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকায় অ্যাটলেটিকোর বিপক্ষে আজ জয় পেলেই বার্সেলোনার ২৩তম লিগ শিরোপা নিশ্চিত হবে।
লা লিগায় ৩৭তম রাউন্ডের ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা।
তবে বার্সার শিরোপা স্বপ্নে হানা দিতে সর্বোচ্চ চেষ্টাই করবে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
আরেক ম্যাচে রাতেই এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে রোনালদোর দল হেরে গেলে বার্সেলোনার শিরোপা জিততে ড্র’ই যথেষ্ঠ।
দু’টিম্যাচই বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে।






