চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বলন্ত সূর্যের তেজ ছাপিয়ে উন্মাতাল তারুণ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

জ্বলন্ত সূর্যের তেজ ছাপিয়ে যায় সমবেত তারুণ্যের সম্মিলিত গর্জন। মাঠে তরুণের বুকে, গ্যালারীতে সারি সারি সাদা কালো বিলবোর্ড ,রাস্তার পাশে বড় ব্যানারে অথবা আর্মি স্টেডিয়ামের প্রবেশ পথে তার প্রমাণ সাইজ উপস্থিতি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। সেই তর্জনী। ভরাট কণ্ঠের জাতির স্বাধীনতার দিক নির্দেশনার সেই  ৭ মার্চ। বেঁজে চলছে অবিরাম। এবার  ৪৭ বছর পরের ৭ মার্চ। তার তর্জনীকে স্মরণ করে তারুণ্যের সুর-গানের উন্মাদনা। জয় বাংলা কনসার্ট। উন্মাতাল সব মুহূর্ত।

বেলা সাড়ে তিনটায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান প্রায় ৩০টি গীটারে গায় সাদা গেঞ্জি পরিহিত তরুণ-তরুণীর দল। তাদের গানের পর মঞ্চে আমন্ত্রিত ৯ দলের প্রথম দল হিসেবে ওঠে থ্র্যাশ মেটাল ব্যান্ড দল ‘পাওয়ারসার্জ’। ২০০৬ সালে ডি রকস্টার ২ চ্যাম্পিয়ান দলটি ‘মাগো ভাবনা কেন’ গানটি দিয়ে শুরু করে তাদের পরিবেশনা। জামশেদ চৌধুরীর রক কণ্ঠে একে একে গেয়েছেন ৭টি গান। নিজেদের গান ছাড়াও জেমসের ‘সুলতানা বিবিয়ানা’ গানটি গেয়েছে পাওয়ার সার্জ।

আয়োজক প্রতিষ্ঠান সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস চ্যানেল আই অনলাইনকে জানান, ‘শুধু গান নয় এই কনসার্টের মাধ্যমে আমরা তরুণদের মাধ্যমে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসের বার্তা পৌঁছে দিতে চাই। সেই স্বাধীনতার অবিনাশী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ৭ মার্চ সম্পর্কে তরুণদের অবগত করতে চাই। তার ওপর এবার বঙ্গবন্ধুর সেই ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সেরা ভাষণ নির্বাচিত হওয়ায় কনসার্টের গুরুত্ব বেড়েছে।’

কনসার্টে গাইছেন পাওয়ার সার্জ এর জামশেদ চৌধুরী

কনসার্টের এটি চতুর্থ আসর। বুধবার দুপুরে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে বিগত তিন বছরও হয়েছে এই কনসার্ট।

‘ইয়ং বাংলা’র আয়োজনে এবারের অংশগ্রহণকারী ব্যান্ড দলগুলো হল ‘পাওয়ার সার্জ’, ‘আরবোভাইরাস’, ‘শূণ্য’, ‘নেমেসিস’, ‘ক্রিপটিক ফেইট’, ‘লালন’, ‘চিরকুট’ এবং ‘আর্টসেল’।   কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আর্মি স্টেডিয়ামের গেট খোলা হয় বেলা ১.৩০ মিনিটে।

Reneta

এদিকে এবছর ঢাকার বাইরে প্রথম ‘রোড টু সেভেনথ মার্চ কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে। যার নাম ‘রোড টু সেভেনথ মার্চ কনসার্ট’। গত শুক্রবার সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় প্রথম কনসার্ট। যাতে পারফর্ম করে নেমেসিস ও মেকানিক্স।

২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়ং বাংলা। ৭ মার্চের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর উদ্দেশ্যেই আয়োজিত হয় এই কনসার্ট। এছাড়াও কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধ। এছাড়া অনুষ্ঠানে প্রতিটি ব্যান্ড স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গান নতুন করে পরিবেশন করে। গত বৃহস্পতিবার কনসার্টে দর্শক হওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়।  জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে ticket.youngbangla.org পেজ থেকে সবাই পেয়েছেন ফ্রি টিকেট।

ছবি : সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় বাংলা কনসার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পারস্পরিক সহযোগিতায় একসঙ্গে এগিয়ে যাওয়া সময়ের দাবি: দীনেশ ত্রিবেদী

জুন ১২, ২০২৬

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

জুন ১২, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবমুখর কক্সবাজার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT