চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোলে এমবাপের সেঞ্চুরি, পথে ফিরল পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে দুই গোল করে পিএসজিকে দারুণ এক জয় এনে দেয়ার রাতে লিগ ওয়ানে গোলের সেঞ্চুরি ছুঁয়েছেন কাইলিয়ান এমবাপে। সবচেয়ে কমবয়সী হিসেবে, ২২ বছর ৩৫৭ দিন বয়সে ফ্রেঞ্চ লিগে শততম গোলের মাইলফলকে নাম লেখালেন বিশ্বকাপজয়ী তারকা।

চারদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষেও করেছিলেন জোড়া গোল। ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা ধারা অব্যাহত রেখে টেবিলের শীর্ষস্থান সুসংহত করে দিলেন লা প্যারিসিয়ানদের।

প্যারিসে ঘরের মাঠে রোববার রাতে মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা পয়েন্ট টেবিলে ১৩ ব্যবধানে এগিয়ে শীর্ষে। মোনাকোর সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১৯।

Banglabid

জয়ে ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৫। দ্বিতীয় অবস্থানে এক ম্যাচ কম খেলা মার্শেই, পয়েন্ট ৩২। পিএসজির সমান ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের আটে মোনাকো।

গত মৌসুমে মোনাকোর বিপক্ষে দুই দেখাতেই হেরেছে পিএসজি। এবার কিক অফের বাঁশি বাজার তিন মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিকরা, সোফিয়ানে দিয়ুপের শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে।

দ্বাদশ মিনিটে বক্সের মধ্যে ডি মারিয়াকে ফাউল করে অতিথিরা। স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। পিএসজিকে এগিয়ে নিতে ভুল করেননি এমবাপে।

Reneta

ম্যাচের ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় পিএসজি। মেসির শট ক্রসবারের উপর দিয়েই চলে যায়। বিরতির আগে মেসির পাসে বল পেয়ে লিড দ্বিগুণ করেন এমবাপে। চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচে ৯ গোল হল ফরাসি ফরোয়ার্ডের।

দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ডরা বেশকিছু সুযোগ তৈরি করেও গোল বাড়িয়ে দিতে পারেননি পিএসজির। ম্যাচের ৬৪ এবং ৭০তম মিনিটে দুটো শট লক্ষ্যে রাখতে পারেননি মেসি। ৮০ মিনিটে আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন মহাতারকা।

লিগ ওয়ানে গত দুই ম্যাচে ড্র করা পিএসজি মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখল। ক্লাব ব্রুগেকে ৪-১ গোলে বিধ্বস্ত করার দিনে জোড়া গোল করেছিলেন মেসি-এমবাপে দুজনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিমেসিমোনাকোলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT