চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোহরির বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগের প্রমাণ মেলেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতন অভিযোগের কোনো প্রমাণ পাননি তিন সদস্যের তদন্ত কমিটি। তারা বলছেন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

গত মাসে জোহরির এক সহকর্মী ‘হ্যাশট্যাগ মি টু’র মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। বুধবার সেই অভিযোগ থেকে তাকে মুক্তি দিল দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসক কমিটি।

তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি রাকেশ শর্মা বলেছেন, ‘অফিসে কিংবা অন্য কোনো জায়গায় জোহরির বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তাকে হেয় করার জন্য এ ধরণের মনগড়া অভিযোগ করা হয়েছে।’

Banglabid

এছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিং ও আইনজীবী ভিনা গৌড়।

প্রায় দুই বছর আগে হলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ অভিযান শুরু হয়, যার জোয়ারে হলিউডের অনেক ব্যক্তির মুখোশ খুলেছে। তবে সে সময় ভারতে এ ক্যাম্পেইনে সেভাবে সাড়া পাওয়া যায়নি। গত কয়েক মাসে ভারতে নতুন করে বিষয়টি আলোচনার ঝড় তুলেছে।

জোহরির বিরুদ্ধে অভিযোগ, সাবেক এক নারী সহকর্মীকে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। সেদিন তার স্ত্রী বাইরে ছিলেন। ওই নারী সেই সময় নতুন চাকরি খুঁজছিলেন। নিজের প্রতিষ্ঠানে জোহরি তাকে ভালো বেতনের কাজ দিয়েছিলেন। বাড়িতে নিয়ে সেদিন জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।

Reneta

জহরি ওই সময় ভারতীয় বোর্ডে চাকরি করতেন না। ডিসকভারি চ্যানেলে একজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ছিলেন।

অভিযোগ ওঠার পর গত মাসের ২৫ তারিখে তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে এদিন তদন্ত রিপোর্ট প্রকাশ না করে রিপোর্টটি পড়তে আরও কিছু দিন সময় চেয়েছিলেন সিওএ কমিটির সদস্য ডায়না এডুলজি। কাউন্সিলিংসহ আরও কিছু বিষয় সুপারিশ করে সরাসরি জোহরির পদত্যাগ চেয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬

অনেক সময় পেছনে তাকালে আফসোস লাগে: শাকিব খান

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT