চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নির্বাচনের পর সময় যতই গড়িয়েছে ততই উত্তেজনা বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে অনেক উৎকণ্ঠার পর ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। 

বিবিসি জানিয়েছে, ২০টি ইলেকটোরাল ভোট থাকা পেনসিলভানিয়ায় হাড্ডাহাডি লড়াই হলেও শেষ বিজয়টা ছিনিয়ে প্রত্যাশিত ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে যান জো বাইডেন।

তুমুল লড়াই হওয়া এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন পর্যন্ত ২১৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের চার দিন পর্যন্ত কয়েকটি রাজ্যে ভোট গণনা বাকি থাকলেও ২শ’ ৬৪টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করে বেশ এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ২শ’ ১৪টি ইলেক্টোরাল ভোট।

এর আগে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাতে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ছিল ২৬৪টি।

ফল গণনার শুরু থেকেই বেশিরভাগ সময়ই এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফল মানতে নারাজ ট্রাম্প নিজেকে জয়ী দাবি করে হোয়াট হাউস থেকে ভাষণও দেন। এবার নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলে ট্রাম্প দাবি করেছিলেন, ভোট গণনায় কারচুপি হয়েছে।

Reneta

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে বেশ কয়েকটি পোস্টের মাধ্যমে ভোট গণনা বন্ধ করার হুঙ্কারও দেন তিনি।  কয়েকটি রাজ্যে ভোট গণনার জন্য আইনি লড়াইয়ের আবেদন জানালেও তা গ্রহণযোগ্যতা পায়নি।

তবে নির্বাচনে আসল ফলে পার্থক্য গড়ে দিয়েছে পোস্টাল ব্যালট। এসব ভোটের বেশিরভাগই গেছে বাইডেনের ঝুলিতে। সবশেষ সুইং স্টেট মিশিগানেও বাজিমাত করেন ডেমোক্র্যাট প্রার্থী।

ডেলাওয়্যারের উইলমিংটনে দেয়া ভাষণে জো বাইডেন বলেছিলেন, নির্বাচনে তার জয় অনেকটাই নিশ্চিত। রানিং মেট কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গড়ার অঙ্গীকার করেন বাইডেন।

প্রথম দিকে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, আলাস্কা এবং পেনসিলভেনিয়ায়  ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও কয়েকটি রাজ্যে পোস্টাল ব্যালটের ফল আসতে থাকায় ব্যবধান কমতে শুরু করে এবং শেষে বিজয়টা ছিনিয়ে নেয় জো বাইডেন।

তবে পরাজয়ের মধ্যে দিয়ে ১৯৯০ সালের পর ট্রাম্পই একমেয়াদের একমাত্র প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিলেন।অন্যদিকে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিবেন কমলা হ্যারিস।

তবে পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যে ভোট গণনা শেষ হলেও বেসরকারিভাবে বাইডেনের জয় নিশ্চিত বলে জানিয়েছে বিবিসি।

১৯০০ সালের পর এমন প্রতিযোগিতার নির্বাচন দেখেনি মার্কিনীরা। নির্বাচনে বাইডেন ৭ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে ট্রাম্প ৭ কোটির বেশি ভোট পেয়ে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রইলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়জো বাইডেনমার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত

পরবর্তী

‘আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব’

পরবর্তী

'আমি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট হব'

ঠিক হয়ে গেল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ৫ দল

সর্বশেষ

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT