চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরার্ডের হাতেই রেঞ্জার্সের দায়িত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জল্পনা সত্যি হল। ইংল্যান্ড জাতীয় দল ও লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডের নতুন অধ্যায় শুরু হচ্ছে। স্কটিশ ফুটবল দল রেঞ্জার্সের হেড কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। শুক্রবার রেঞ্জার্সের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। চার বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন তিনি।

গ্রায়েম মার্টির জায়গা নেবেন ৩৭ বছর বয়সী জেরার্ড। পেদ্রো কাইজিনহাকে বরখাস্ত করার পর অক্টোবর থেকে কোচের দায়িত্বে ছিলেন মার্টি। এবার জেরার্ডকে দিয়ে স্থায়ীভাবে শূন্যতা পূরণ রেঞ্জার্সের।

সিনিয়র দলের কোচ হিসেবে এই প্রথম দায়িত্ব নিচ্ছেন জেরার্ড। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর লিভারপুল যুব দলের কোচ হিসেবে কাজ করেছেন ইংলিশ গ্রেট।

লিভারপুলের জার্সিতে দীর্ঘ ১৯ বছরে ৭১০ ম্যাচ খেলে নয়টি শিরোপা জিতেছেন জেরার্ড। এছাড়া ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৪ ম্যাচ। জাতীয় দলকে তিনটি বড় আসরে নেতৃত্ব দিয়েছেন। ২০১৬ সালে ফুটবল থেকে অবসর নিয়ে যোগ দেন অ্যানফিল্ডের যুব প্রকল্পে। মাঝে এমকে ডনস ক্লাবের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এবার রেঞ্জার্সকে ‘না’ বলেননি জেরার্ড।

চার বছরের চুক্তি হয়েছে। নতুন অধ্যায় সম্পর্কে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জেরার্ড বলেন, ‘রেঞ্জার্সের পরবর্তী কোচ হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। এই ফুটবল ক্লাব, এর ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আমার রয়েছে অপরিসীম শ্রদ্ধাবোধ।’

স্কটিশ প্রিমিয়ার লিগে জেরার্ডকে মুখোমুখি হতে হবে লিভারপুলের সাবেক কোচ ব্রেন্ডন রজার্সের সেল্টিকের, যারা লিগের বর্তমান চ্যাম্পিয়ন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেঞ্জার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT