জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের মহান স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট।
আগামী ১০, ১১ ও ১২ ডিসেম্বর তিন দিনব্যপী এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।
প্রতিযোগিতা হবে শুধুমাত্র পুরুষ দ্বৈত ক্যাটাগরিতে। আগ্রহী খেলোয়াড়দের আগামী ৩ ডিসেম্বরের মধ্যে নাম তালিকাভুক্ত করতে হবে। অংশগ্রহণেচ্ছুকরা ইমেইল: [email protected].







