চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের ২০০ নম্বরের চাপ কমলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
শিক্ষা
A A
জেএসসি-জেডিসি পরীক্ষার ফল

শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং জুনিয়র দাখিল পরীক্ষায় (জেডিসি) ২০০ নম্বর করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

জেএসসিতে এখন মোট সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হবে। বর্তমানে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়। অন্যদিকে জেডিসিতেও ২০০ নম্বর কমিয়ে ৯৫০ নম্বর করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এনসিসিসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আদেশ জারি করলেই বিষয়টি কার্যকর হবে।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এসব সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, বিষয় কমানোর সঙ্গে সঙ্গে সিলেবাসও কমানোর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সচিব।

শিক্ষাবর্ষ শুরুর পাঁচ মাস পর এ সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না বলে মনে করেন সোহরাব হোসাইন।

শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ৮ মে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নম্বর ও বিষয় কমানোর প্রস্তাব করেছিল। এরপর ২০ মে শিক্ষা মন্ত্রণালয়ও এক সভায় এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে। এরপর ২৭ মে এনসিসিসির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। বৃহস্পতিবারের সভায় বিষয়টি চূড়ান্ত হলো।

Reneta

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেএসসিতে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এখন দুই পত্রের জন্য আলাদা করে দুটি পরীক্ষা হয়, দুই পত্রের নম্বর ১৫০। এ ছাড়া চতুর্থ বিষয়ের পরীক্ষা এখন শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে।

জেডিসিতেও সমপরিমাণ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে। সেখানেও চতুর্থ বিষয়ের মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে। দুই পরীক্ষাতেই অন্য বিষয়গুলোর নম্বর এবং আগের মতোই হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেএসসিজেডিসিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

জয় দিয়ে শুরু করেও লঙ্কানদের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

এপ্রিল ২৫, ২০২৬

বইপ্রেমীদের দৃষ্টি কাড়লেন জাইমা রহমান, কিনলেন যেসব বই

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় মহাসড়কের পাশে মিললো নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

এপ্রিল ২৫, ২০২৬

গুপ্তভরা গুপ্তময় গুপ্তছাগল

এপ্রিল ২৫, ২০২৬

মেধানির্ভর ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT